বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজে ভর্তি আবেদন শুরু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯

ছবি: সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তি আবেদনের কাজ আজ (৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১ মার্চ পর্যন্ত। ফি ৩০০ টাকা জমা দেওয়া যাবে ২ মার্চ পর্যন্ত।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রণীত জাতীয় নীতিমালা অনুযায়ী অনুমোদিত বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

ভর্তিচ্ছু প্রার্থীরা অনলাইনে ফরম পূরণের সময় নির্দেশাবলি মনোযোগ দিয়ে পড়বেন এবং ফি টেলিটকের প্রি-পেইড সেবা মাধ্যমে জমা দিতে হবে। কোনো অবস্থাতেই সরকারি ফি ছাড়াও অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না।

ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটালভাবে সম্পন্ন হবে। নির্বাচিত প্রার্থীর তথ্য অসম্পূর্ণ বা ভুল প্রমাণিত হলে তার আবেদন বা ভর্তি বাতিল হিসেবে গণ্য হবে। ভর্তি সংক্রান্ত সব নিয়ম, ফরম পূরণের নির্দেশনা এবং বিস্তারিত তথ্য পাওয়া যাবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইটে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top