রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

জাবির সাবের ভিসি ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:২৫

সংগৃহীত

‘নিয়োগ বাণিজ্য’ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলাম এবং তার স্বামী আক্তার হোসেন ও ছেলে প্রতীক তাসদিক হোসন-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের আবেদনের প্রেক্ষিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আবেদনে বলা হয়েছে, ফারজানা ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি এবং স্বামী-পুত্র ও তৃতীয় হাতের মাধ্যমে লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ অনুসন্ধানাধীন। অনুসন্ধান চলাকালীন অভিযোগ রয়েছে যে, ফারজানা ইসলাম, তার স্বামী ও ছেলে অবৈধভাবে অর্জিত সম্পদ যেমন কৃষি জমি, ফ্ল্যাট, প্লট ইত্যাদি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

দুদক দাবি করেছে, তারা বিদেশে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার জন্য তাদের দেশের বাইরে যাত্রা করা রোধ করার প্রয়োজন দেখা দিয়েছে।

দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক খোরশেদ আলম আদালতে আবেদন করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top