বেরোবিতে ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৪২
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন সেশনের জন্য ছাত্রশিবিরের কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সুমন সরকারকে সভাপতি এবং একই সেশনের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুর রাকিব মুরাদকে সেক্রেটারি করা হয়েছে।
রোববার রাত ১০টায় ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে এই তথ্য জানানো হয়। কমিটি গঠন করা হয়েছে বেরোবি সদস্যদের এক সমাবেশে, যেখানে কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী সঞ্চালকের দায়িত্ব পালন করেন। প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
শাখা সভাপতি নির্বাচনের জন্য কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হয়। ভোট গণনার পরে সর্বাধিক ভোট প্রাপ্ত সুমন সরকারকে শাখা সভাপতি হিসেবে ঘোষণা করা হয় এবং তিনি কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি হিসেবে সাংবিধানিক শপথ গ্রহণ করেন নূরুল ইসলাম সাদ্দাম-এর দ্বারা। পরবর্তী পরামর্শক্রমে নবনির্বাচিত সভাপতি সুমন সরকার আব্দুর রাকিব মুরাদকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেন।
বেরোবির শাখা ছাত্রশিবিরের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সবধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কাগজে-কলমে রাজনীতি নিষিদ্ধ থাকলেও কমিটি গঠন করছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।