মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিপ্লবী ছাত্র মৈত্রী-এর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। তিনি জানান, শুক্রবার দুপুরে মেঘমল্লার বসুকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে ভর্তি করা হয়েছে।
জুবেল বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মেঘমল্লার বসু আত্মহননের চেষ্টা করেছেন। তবে কী কারণে তিনি এমন পদক্ষেপ নিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।