বেসরকারি মাদরাসায় নিয়োগে নতুন নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:২০
বেসরকারি মাদরাসায় শূন্য পদে নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য নতুন নির্দেশনা জারি করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। নির্দেশনা অনুযায়ী, মাদরাসাগুলোকে নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, অন্যথায় সংশ্লিষ্ট মাদরাসার এমপিও সুবিধা বাতিল করা হবে।
আগে এনটিআরসিএর আওতার বাইরে থাকা শূন্য পদগুলোতে মাদরাসার নিয়োগ কমিটির সুপারিশ অনুযায়ী ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি নিয়োগ দিয়ে আসছিল। তবে শিক্ষা মন্ত্রণালয় ১ ফেব্রুয়ারি ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ জারি করেছে।
নতুন নীতিমালার আলোকে, এনটিআরসিএর আওতার বাইরে থাকা শূন্য পদেও নিয়োগ দিতে হলে নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে। ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিকে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন না করলে এমপিও সুবিধা পাওয়া যাবে না।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।