মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

আধিপত্য নিয়ে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ০৯:৪৪

ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট-এ ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

কলেজ প্রশাসন জানায়, আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ক্যাম্পাসে তল্লাশি চালায়।

পরবর্তীতে শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে হল থেকে বহিরাগতদের বের করে দিয়ে দুই পক্ষের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top