ঢাবিতে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর করেন বৈষম্যবিরোধী ছাত্রনেতারা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, ১৪:৫৭

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ তাকে হেফাজতে নিয়েছে এবং মেডিকেলে ভর্তি করা হয়েছে।

পাভেলের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে কোনো কারণ ছাড়াই মারধর করেছেন। তিনি বলেন, “ওরা আমাকে ইট, বেল্ট ও মোটরসাইকেলের লক দিয়ে মেরেছে। কয়েক দফায় আমাকে যাচাইবিহীনভাবে আক্রান্ত করেছে। থানার ভিতরে পুলিশই আমাকে সেভ করেছে।”

পাভেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে থাকেন এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে তিনি জানিয়েছেন, “আমি কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নই এবং কখনো কোনো সংগঠনে ছিলাম না।”

অন্যদিকে, জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ অভিযোগ করেছেন, পাভেল জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িত ছিলেন। তবে তিনি বলেন, বর্তমানে পাভেলকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, “ছাত্রশক্তির নেতাকর্মীরা তাকে পুলিশের হাতে হস্তান্তর করেছে। আমরা তাকে মেডিকেলে ভর্তি করেছি।”

ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, “ঘটনা সম্পর্কে শুনেছি। তবে এখনও কোনো আনুষ্ঠানিক অভিযোগ আসেনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top