সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

জাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০০:৪৮

সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শারমিন জাহানের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

স্বামী ফাহিম জানান, সকালে তিনি ঢাকায় যাওয়ার পর বাসায় ফিরে দরজা বন্ধ পান। পরে পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকে শারমিনকে মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর শারমিনের মোবাইল ফোন ও ল্যাপটপ খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি হত্যাকাণ্ড বা ডাকাতির সঙ্গে জড়িত কি না তা তদন্ত করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top