জাবি শিক্ষার্থী শারমিন জাহানের হত্যায় স্বামী গ্রেপ্তার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১৫:২৪
সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা (২৫) হত্যার ঘটনায় তার স্বামী ফাহিম আল হাসানকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার (১৬ মার্চ) অভিযুক্তকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
রোববার (১৫ মার্চ) বিকেলে সাভারের ইসলামনগর এলাকায় ভাড়া বাসা থেকে শারমিনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মৃতদেহে কপাল ও মাথার ওপর গভীর কাটা রক্তাক্ত জখম ছিল। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ফাহিম আল হাসান পূর্বপরিকল্পিতভাবে শারমিনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন ছাত্রসংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু), ছাত্র ইউনিয়ন ও জাতীয় ছাত্রশক্তি শাখার নেতারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জাকসুর নেতারা জানান, শারমিনের মাথায় আঘাত এবং বাসা থেকে ল্যাপটপ ও ফোনের নিখোঁজ হওয়ার বিষয়টি পরিকল্পিত হত্যার প্রাথমিক ইঙ্গিত দেয়। তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।