মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

জেলের জালে পদ্মার ৩০ কেজির বাঘাইড়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২, ০৬:৫৩

জেলের জালে পদ্মার ৩০ কেজির বাঘাইড়

রাজশাহীর এক জেলের জালে ৩০ কেজি ওজনের বিশাল আকারের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের নবগঙ্গা গ্রামের জেলে লালন উদ্দিনের জালে ধরা পড়েছে মাছটি। পরে ৩০ হাজার টাকায় মাছটি বিক্রি করেছেন।

লালন উদ্দিন জানান, মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে তিনি জাল ও নৌকা নিয়ে মাছ ধরতে যান পদ্মা নদীতে। এ দিন তার জালে ধরা পড়ে ৩০ কেজি ওজনের বাঘাইড় মাছ। মাছটি জালে আটকানোর পর প্রথমে তিনি ভেবেছিলেন, জালটাই হয়তো কোনো কিছুর সঙ্গে আটকে গেছে। অনেক কষ্টে ছেলেকে নিয়ে জাল ওপরে তুলে দেখেন, আটকা পড়েছে বিশাল আকারের এই বাঘাইড় মাছ।

লালন উদ্দিন আরও জানান, বর্তমান বাজার মূল্যে মাছটি বিক্রি করা হয়েছে। এক হাজার টাকা কেজি দরে মাছটি কিনেছেন রাজশাহীর এক চিকিৎসক। তিনি পেয়েছেন ৩০ হাজার টাকা।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top