সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১০

চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাক্তাই ভেড়া মার্কেট এলাকার ‘স্বপ্নীল আবাসিক হোটেল’-এর চতুর্থ তলার একাধিক কক্ষে অভিযান চালানো হয়। সেখান থেকে নারী-পুরুষসহ ১০ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মাইনউদ্দিন (৩০), মো. মোরশেদ (৩২), ইয়াছমিন (২২), সেতু আক্তার (১৮), সাদিয়া আক্তার সালমা (২৫), রুম্পা শীল (৩০), শারমিন আক্তার (২০), বেবি আক্তার (৩০), আ. গফুর (৩৮) ও বাবুল মিয়া (৩৫)।

মোহাম্মদ সোলাইমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বাকলিয়া থানা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top