রান্নাঘরে মিলল তেলাপোকা-ইঁদুর, কাচ্চি ডাইনকে ৩ লাখ টাকা জরিমানা
চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১
চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় ‘কাচ্চি ডাইন’ নামে একটি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পাওয়া যায়। সেখানে তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতিও দেখা যায়। রান্নাঘরের মেঝে ছিল স্যাঁতসেঁতে, এমন পরিবেশে খাদ্য প্রস্তুত মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এছাড়া ক্রয় রশিদ সংরক্ষণ না করা, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং ‘মাওয়া’ নামে খাদ্যপণ্যে নির্ধারিত নিয়ম অনুসরণ না করে অসম্পূর্ণ লেবেল ব্যবহারের মতো একাধিক অনিয়ম ধরা পড়ে।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।