শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা; গ্রেফতার আহম্মদ আলীকে বিএনপি থেকে বহিষ্কার

নরসিংদী প্রতিনিধি | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০০:০০

ছবি: সংগৃহীত

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ এবং পরে হত্যা মামলায় গ্রেফতার আহম্মদ আলী দেওয়ানকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কৃত আহাম্মদ আলী দেওয়ান সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বাক্ষরিত দলীয় চিঠিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত ওই নেতাকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। আপনার রাজনৈতিক কার্যকলাপ দলীয় গঠনতন্ত্র পরিপন্থী। আপনার কার্যকলাপ দলীয় ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সকল প্রকার দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো।

এদিকে, এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার আহাম্মদ আলী দেওয়ানসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণের অভিযোগ ধামাচাপা দিতে সালিশ বৈঠকের আয়োজন এবং পরবর্তীতে ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে আহাম্মদ আলীর বিরুদ্ধে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top