মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

সীতাকুণ্ড ইকোপার্কে গলায় ছুরিকাঘাতে আহত সেই শিশুর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ০৯:২০

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্ক থেকে গলায় ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার হওয়া শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির চাচা মো. রমিজ।

এর আগে রোববার সকালে ইকোপার্কের ভেতর থেকে গলাকাটা অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন সড়ক সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকরা। পরে তাকে তার মা-বাবার সঙ্গে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় সেদিন রাতেই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন শিশুটির মা।

পুলিশ জানিয়েছে, শিশুটির বাড়ি কুমিরা ইউনিয়নের মছজিদদা (মাস্টারপাড়া) এলাকায়। তার বাড়ি থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। এত অল্প বয়সী একটি শিশু কীভাবে একা ইকোপার্কের গভীরে পৌঁছাল, তাকে কেউ তুলে নিয়ে গেছে কি না কিংবা পূর্বপরিকল্পিতভাবে এই নৃশংস হামলা চালানো হয়েছে কি না—এসব বিষয় গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top