হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিতের আহ্বান শি জিনপিংয়েরহরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিতের আহ্বান শি জিনপিংয়ের
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৬:১৩
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, হরমুজ প্রণালির মাধ্যমে আন্তর্জাতিক নৌ চলাচল যেন স্বাভাবিক থাকে, তা নিশ্চিত করা জরুরি।
সোমবার (২০ এপ্রিল) সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলোচনার সময় তিনি এ মন্তব্য করেন বলে জানা গেছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে পাকিস্তানের মধ্যস্থতায় পরবর্তীতে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।
এদিকে, যুদ্ধ পরিস্থিতির কারণে শি জিনপিংয়ের নির্ধারিত সফর কিছুটা বিলম্বিত হলেও আগামী মে মাসে চীনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।