সংসদে হুইপ হলেন এবিএম আশরাফ উদদিন নিজান

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১১:৫৬

সংসদে হুইপ হলেন এবিএম আশরাফ উদদিন নিজান।  ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদদিন নিজানকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব কানিজ মাওলা স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা যায়।

জাতীয় সংসদ-এ চিফ হুইপ ও হুইপগণ মূলত সংসদ অধিবেশন সুশৃঙ্খলভাবে পরিচালনায় স্পিকারকে সহযোগিতা করেন। এছাড়া সংসদ সদস্যদের বক্তব্য প্রদানের সময় নির্ধারণ, আসন বিন্যাসসহ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম তদারকি করেন তারা। রাষ্ট্রীয় মর্যাদাক্রম অনুযায়ী সরকারি দলের হুইপগণ প্রতিমন্ত্রীর পদমর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করে থাকেন।

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলার রামগতি-কমলনগর অঞ্চল নিয়ে গঠিত লক্ষ্মীপুর-৪ সংসদীয় আসন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top