অপহরণ-হত্যা মামলা দায়ের

সীতাকুণ্ড ইকোপার্ক-এ গলাকাটা অবস্থায় উদ্ধার শিশু চমেক হাসপাতালে মৃত্যু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১২:০০

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্ক থেকে গলায় ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার হওয়া শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর আইসিইউতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির চাচা মো. রমিজ।

এর আগে রোববার সকালে ইকোপার্কের ভেতর থেকে গলাকাটা অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন সড়ক সংস্কার কাজে নিয়োজিত শ্রমিকরা। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

এ ঘটনায় ওই দিন রাতেই শিশুটির মা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, শিশুটির বাড়ি সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের মছজিদদা (মাস্টারপাড়া) এলাকায়। তার বাসা থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। এত অল্প বয়সী একটি শিশু কীভাবে একা ইকোপার্কে পৌঁছাল, তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে কি না, কিংবা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে কি না—এসব বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top