বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

Mithu Murad | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১২:০২

বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে।  ছবি: সংগৃহীত

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে।

বুধবার (৪ মার্চ) ভোরে পরিচালিত এ অভিযানে চোরাকারবারীরা পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া মাদক উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের খবর পেয়ে অনন্তপুর বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। ভোর ৩টার দিকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার নাগরাজ এলাকায় টহলরত বিজিবি সদস্যরা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করেন।

এ সময় টহলদল ধাওয়া করলে চোরাকারবারীরা বহনকৃত মালামাল ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১৮ হাজার ৮০০ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top