আশুলিয়ায় গভীর রাতে কাঠের দোকানে ভয়াবহ আগুন
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ০৯:৩০
ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় গভীর রাতে একটি কাঠের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (৪ মার্চ) গভীর রাতে জামগড়া মোল্লা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামগড়া এলাকার আনারুলের মালিকানাধীন ‘মক্কা ফার্নিচার’ নামে একটি কাঠের দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। দোকানটিতে বিপুল পরিমাণ কাঠ ও দাহ্য সামগ্রী থাকায় অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দমকল বাহিনীর দুটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের দ্রুত তৎপরতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকল বাহিনীর সূত্র জানায়, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দোকানের ভেতরে থাকা মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে তদন্ত চলছে।ি
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।