বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

যুব সমাজের উদ্যোগে অসহায় ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা

লালমনিরহাট প্রতিনিধি | প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ২১:৪৭

ছবি: সংগৃহীত

লালমনিরহাট জেলার ৫ নম্বর সাপ্টিবাড়ী ইউনিয়নের বাসিন্দা লিয়াকত আলী দীর্ঘদিন ধরে ডায়াবেটিসজনিত জটিলতায় ভুগছেন। রোগের কারণে তার শরীরে পচন ধরেছে এবং বর্তমানে তিনি গুরুতর শারীরিক অবস্থায় রয়েছেন। দরিদ্র এই পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। এমনকি তিন বেলা খাবার জোগাড় করতেও তাদের চরম কষ্ট পোহাতে হচ্ছে।

 

বিষয়টি জানতে পেরে স্বেচ্ছাসেবী সংগঠন “আলোর ফেরি” এবং স্থানীয় যুব সমাজ মানবিক উদ্যোগ নিয়ে প্রথমে পরিবারটির পাশে দাঁড়ায় এবং তাদের খাদ্য সামগ্রী উপহার প্রদান করে। পরে চিকিৎসা ব্যয়ের জন্য অসহায় এই পরিবারের হাতে ১৪ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন  মোবারক হোসেন, লাভলু মিয়া, লাবু মিয়া সহ আলোর ফেরি সংগঠনের অন্যান্য সদস্যরা।

স্থানীয়রা এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

মানবতার সেবায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top