আহত ২
রাজিবপুরে মোটরসাইকেল দুর্ঘটনা: নিহত ১
রাজিবপুর উপজেলা (কুড়িগ্রাম) প্রতিনিধি | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১২:০৬
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে রৌমারী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন উপজেলার বালিয়ামারী ইউনিয়নের নয়াপাড়া এলাকার মাহাবুর রহমানের ছেলে সোহান (২৬)। আহতরা হলেন একই এলাকার মোতাহার হোসেনের ছেলে জুয়েল (২৫) এবং শফি আলমের ছেলে আক্তার হোসেন (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উচ্চগতিতে চলা একটি মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। রৌমারী-ঢাকা মহাসড়কে একটি ইজিবাইক অতিক্রম করার সময় মোটরসাইকেলটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে তিনজন আরোহী সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং একজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোহান মারা যান। বর্তমানে জুয়েল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আক্তার হোসেন রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিল এবং আরোহীদের মাথায় হেলমেট ছিল না। ইজিবাইক পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গিয়ে তারা গুরুতর আহত হন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।