শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

চার দিনের সফরে পাবনায় গেলেন রাষ্ট্রপতি

পাবনা প্রতিনিধি | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৪:৩৯

ছবি: সংগৃহীত

চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন সরকার গঠনের পর এটি তার প্রথম জেলা সফর।

শনিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে হেলিকপ্টারযোগে তিনি শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন। পরে জেলা সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফা এবং পুলিশ সুপার আনোয়ার জাহিদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সফরসূচি অনুযায়ী, শনিবার রাতে রাষ্ট্রপতি সার্কিট হাউসে অবস্থান করবেন। রোববার সকালে আরিফপুর সদর কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। একই দিন সন্ধ্যা ৭টায় পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

সোমবার সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শনের কথা রয়েছে তার। এদিন সন্ধ্যায় শহরের জুবলি ট্যাংক এলাকায় নিজ বাসভবনে সময় কাটাবেন তিনি।

সফরের শেষ দিনে সকালে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে পাবনা ত্যাগ করবেন রাষ্ট্রপতি।

এদিকে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি যেসব স্থানে যাবেন, সেসব এলাকায় জোরদার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top