মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে পৌঁছাল ট্যাংকার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ০৮:৪২
মালয়েশিয়া থেকে আমদানি করা প্রায় ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি অয়েল ট্যাংকার বাংলাদেশে পৌঁছেছে।
শুক্রবার (৩ এপ্রিল) রাত প্রায় ১০টার দিকে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে এসে পৌঁছায়। জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস জানিয়েছে, রাতেই এটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান নেবে।
জানা গেছে, শনিবার জাহাজটি বন্দরে ভিড়ার (বার্থিং) কথা রয়েছে।
এর আগে একই দিনে দুপুরে সিঙ্গাপুর থেকে আসা ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে পদ্মা অয়েলের ডলফিন জেটি-৬-এ নোঙর করে। ওই জাহাজটির স্থানীয় এজেন্টও প্রাইড শিপিং লাইনস।
প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘শান গ্যাং ফা জিয়ান’ ইতোমধ্যে কুতুবদিয়ায় পৌঁছেছে এবং এতে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে।
তিনি আরও জানান, জাহাজটি মালয়েশিয়া থেকে এসেছে এবং নির্ধারিত প্রক্রিয়া শেষে দ্রুতই খালাস কার্যক্রম শুরু হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।