লালমনিরহাটে
র্যাবের অভিযানে ১৩২ বোতল ফেয়ারডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমনিরহাট প্রতিনিধি | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১২:১৯
লালমনিরহাটে র্যাব-১৩ এর পৃথক অভিযানে ১৩২ বোতল ফেনসিডিল সমগোত্রীয় মাদকদ্রব্য ফেয়ারডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৩ সূত্রে জানা গেছে, “বাংলাদেশ আমার অহংকার” মূলমন্ত্রের তলে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার (৫ এপ্রিল) বিকেল ৪টা ১৫ মিনিটে র্যাবের একটি আভিযানিক দল কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সিরাজুল মার্কেট এলাকায় আলহাজ্ব আব্দুল কাদির জামে মসজিদের সামনে অভিযান চালায়।
অভিযানে স্কচটেপে মোড়ানো ১৩২ বোতল ফেয়ারডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রূপালী (৪৩), জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আক্কেলপুর এলাকা, স্মৃতি আক্তার (২৪), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা এলাকা। মোমেনা খাতুন (৪৯), জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার চেঁচড়া এলাকা
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে মাদক সংগ্রহ করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
র্যাব-১৩ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জব্দকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।