রাজবাড়ীতে বজ্রাঘাতে যুবকের মৃত্যু, কোল থেকে ছিটকে পড়ে রক্ষা পেল শিশুকন্যা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৩:২৫
রাজবাড়ীর রাজবাড়ী সদর উপজেলা-য় বজ্রাঘাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমন মন্ডল ওই এলাকার বাসিন্দা সিদ্দিক মন্ডলের ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে তিনি তার সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের দোকানে বাজার করতে যাচ্ছিলেন। পথে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার কোল থেকে ছিটকে পড়ে যায় শিশুকন্যা।
স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটি সামান্য আহত হলেও বর্তমানে সুস্থ রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মিজানপুর ইউনিয়নের প্রশাসক মো. জনি খান বলেন, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা।
অন্যদিকে রাজবাড়ী সদর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার ঘোষ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।