মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

শিবচরে মাদক ব্যবসায়ী মনিকা আক্তার গ্রেপ্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৪:০৭

সংগৃহীত

মাদারীপুরের শিবচরে মনিকা আক্তার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) তাকে মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার কুতুবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় জব্বার হাওলাদার নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করা হয় এবং তাকে ১ বছরের সাজা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের তথ্য অনুযায়ী, মনিকা আক্তারের বাড়ি থেকে গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, একাধিক মোবাইল ফোন, হাতঘড়ি, একটি প্রজেক্টর এবং মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকা জব্দ করা হয়। তবে সে সময় অভিযানের খবর পেয়ে মনিকা পালিয়ে যায়।

পরে একদিন আত্মগোপনে থাকার পর সোমবার রাতে নিজ বাড়িতে ফিরলে তাকে শিবচর থানা পুলিশ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর স্থানীয়রা তার বাড়িতে ভাঙচুর করেছে বলেও জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা জানান, অভিযানে বিপুল পরিমাণ মাদক ও সরঞ্জাম জব্দ করা হয় এবং এক ব্যক্তিকে তাৎক্ষণিক সাজা দেওয়া হয়। পরবর্তীতে মূল আসামিকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top