হত্যা মামলায় সাবেক এমপি আব্দুর রউফকে গ্রেপ্তার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৭:৩৯
আব্দুর রউফ-কে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে রাজধানীর নিউমার্কেট থানায় ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (৬ মে) ঢাকার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এই আদেশ দেন। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ সিদ্ধান্ত নেয়।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ধানমন্ডি জোনের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার গত ৩০ এপ্রিল তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এরপর শুনানির জন্য বুধবার দিন ধার্য করা হয়।
শুনানির সময় কারাগার থেকে আব্দুর রউফকে আদালতে হাজির করা হলে তাকে মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এর আগে ২০২৪ সালের ১ অক্টোবর রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। তখন থেকেই তিনি কারাগারে আছেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই নীলক্ষেত এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন।
পরবর্তীতে নিহতের শ্যালক আব্দুর রব ২১ আগস্ট নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের-সহ মোট ১৩০ জনকে আসামি করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।