সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘চাঁন-মানিক’ গ্রুপের প্রধানসহ আটক ৫০

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩০

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে যৌথ অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং ‘চাঁন-মানিক’ গ্রুপের প্রধান চাঁন সামুরাইসহ প্রায় ৫০ জনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোর ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও এপিবিএন সদস্যরা বসিলা ও সংলগ্ন ৬টি চিহ্নিত এলাকায় অভিযান চালায়। অভিযানে দেশীয় অস্ত্র, মাদকসহ ছিনতাইয়ে ব্যবহৃত মোবাইল ফোন এবং অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।

পুলিশ জানায়, চাঁন সামুরাইয়ের বিরুদ্ধে হত্যাসহ ২২টি মামলা রয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এর আগে চাঁন গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ড মানিক ও তার সহযোগী রাজিবকে গ্রেফতার করা হয়েছিল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top