মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

বৈশাখী সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১৯:২৮

সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন। এরপর থেকে চলচ্চিত্র, ওয়েব সিরিজ, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমানভাবে সক্রিয় এই অভিনেত্রী। সম্প্রতি বাংলা নববর্ষ উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে শেয়ার করেছেন একগুচ্ছ নতুন ছবি, যা ইতোমধ্যেই নজর কেড়েছে সবার।

ছবিগুলোতে দেখা যায়, হালকা গোলাপি আভাযুক্ত শাড়ির সঙ্গে গাঢ় রঙের ব্লাউজে সেজেছেন মিম। শাড়ির পাড়ে লাল রঙের ছোঁয়া এবং হাতে রঙিন চুড়ি তার সাজে এনেছে বৈশাখী আমেজ। খোলা চুল, কপালে ছোট লাল টিপ এবং সোনালি গয়নায় ফুটে উঠেছে বাঙালি নারীর চিরচেনা ঐতিহ্যবাহী রূপ।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “শুভ নববর্ষ নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন শুরু।” সঙ্গে যুক্ত করেছেন ভালোবাসার ইমোজি।

তার এই সাজে মুগ্ধ হয়ে ভক্ত-অনুরাগীরা কমেন্টে জানিয়েছেন নববর্ষের শুভেচ্ছা। কেউ লিখেছেন, “এসো হে বৈশাখ, এসো এসো! সবাইকে ১৪৩৩ বঙ্গাব্দের অনেক অনেক শুভেচ্ছা।” আবার কেউ লিখেছেন, “শুভ নববর্ষ, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top