রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

“বিয়ে মানেই জীবনের পুরো বদল নয়, অনেক সময় ভুলে যাই যে বিবাহিত”-তাপসী পান্নু

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯

তাপসী পান্নু। ছবি: সংগৃহীত

প্রায় ১০ বছর ধরে ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোর সঙ্গে সম্পর্কে ছিলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। পরে এই অলিম্পিক পদকজয়ী তারকাকে বিয়ে করেন মাথিয়াস। বিয়ের তিন বছরের মাথায় এক সাক্ষাৎকারে নিজের দাম্পত্য জীবন নিয়ে প্রকাশ্যেই কথা বলেছেন তাপসী।

অভিনেত্রী জানালেন, তিনি যে বিবাহিত, সেটাই নাকি প্রায় ভুলে যান। তাপসী বলেন, “আমার স্বামী এই সম্পর্কটা কখনও বোঝা হতে দেননি। বিয়ের আগে আমার একটাই শর্ত ছিল, সব কিছু যেন আগের মতোই থাকে। সম্পর্কের রসায়ন বদলে গেলে বিয়ের কোনো মানে হয় না। আমি যে বিবাহিত, সেটাই ভুলে যাই।”

তাপসী আরও জানান, বিয়ে মানে জীবনসঙ্গীর সঙ্গে সারাজীবনের বন্ধন, এটিতে বিশ্বাস রাখেন তিনি। তিনি চান না এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে, যিনি তার কথায় উঠবেন-বসবেন। উল্লেখযোগ্যভাবে, ম্যাথিয়াস বোর কখনো তার ওপর কোনো চাপ সৃষ্টি করেননি। সম্পর্কের শুরু থেকেই তাদের মধ্যে ছিল এক অদ্ভুত সহজ সমীকরণ। বাস্তববাদী মনোভাবই তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী রাখার মূল কারণ বলে উল্লেখ করেছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাপসী পান্নু অভিনীত সিনেমা ‘অ্যাসি’। এটি পরিচালনা করেছেন অনুভব সিনহা। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে প্রায় ১,৭০০টি স্ক্রিনে প্রদর্শিত হলেও প্রথম দিনে সিনেমাটি আয় করেছে মাত্র ১ কোটি রুপি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top