ঢাকা ট্রাভেল মার্টে মালয়েশিয়ার প্যাভিলিয়ন উদ্বোধন
বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৮:২২
রাজধানীতে অনুষ্ঠিত ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬-এ প্যাভিলিয়ন উদ্বোধন করেছে মালয়েশিয়া। দেশটির স্বাস্থ্যসেবা খাতকে তুলে ধরতে এ আয়োজনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
মালয়েশিয়া হেলথকেয়ার ট্র্যাভেল কাউন্সিল (এমএইচটিসি) আনুষ্ঠানিকভাবে এ প্যাভিলিয়ন উদ্বোধন করে। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী ‘মালয়েশিয়া হেলথকেয়ার উইক বাংলাদেশ ২০২৬’-এর অংশ হিসেবে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এই উদ্যোগের মাধ্যমে মালয়েশিয়ার উন্নত চিকিৎসা ব্যবস্থা, দক্ষতা ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা তুলে ধরা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশি রোগী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সম্পর্ক জোরদারের দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
মেলায় অংশগ্রহণকারী শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর মধ্যে রয়েছে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট, মাহকোটা মেডিকেল সেন্টার, আইএইচএইচ হেলথকেয়ার মালয়েশিয়া, কেএল ফার্টিলিটি সেন্টার এবং সানওয়ে মেডিকেল সেন্টার।
‘হিলিং মিটস হসপিটালিটি’ প্রতিপাদ্যে এবং মালয়েশিয়া ইয়ার অব মেডিকেল ট্যুরিজম ২০২৬-এর সঙ্গে সামঞ্জস্য রেখে এ আয়োজন পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, উন্নত চিকিৎসা সেবা ও রোগী-কেন্দ্রিক ব্যবস্থাপনার কারণে বাংলাদেশি চিকিৎসা পর্যটকদের কাছে মালয়েশিয়া আরও আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।