স্বর্ণের দামে আবারও রেকর্ড উল্লম্ফন, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা
বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১১:১৮
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা, যা আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭১ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২১২ টাকা, সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬৩ হাজার ৬২ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রভাবেই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই দাম সমন্বয় করা হয়েছে।
এর আগে গত ২৮ মার্চও স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তখন ভরিতে ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের ঊর্ধ্বমুখী প্রবণতা এবং দেশীয় বাজারে কাঁচামালের মূল্য বৃদ্ধির কারণে স্বর্ণের দামে এই ধারাবাহিক বৃদ্ধি দেখা যাচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।