ভালোবাসা দিবসে শুটিং শেষে স্ত্রীর সঙ্গে সময় কাটালেন জোভান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৩০
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ভালোবাসা দিবসেও ছিলেন শুটিংয়ে ব্যস্ত। তবে কাজের ফাঁকেই জীবন, সম্পর্ক ও ভালোবাসার নতুন অধ্যায় নিয়ে নিজের মুগ্ধতার কথা জানালেন তিনি।
জোভান জানিয়েছেন, সময়ের সঙ্গে ভালোবাসার সংজ্ঞা তার কাছে বদলেছে। বিয়ের পর জীবন ও ভালোবাসা আরও গভীর হয়েছে। তিনি বলেন, “এখন ভালোবাসা মানেই আমার স্ত্রী। পরিবার সবসময়ই গুরুত্বপূর্ণ ছিল। আর সেই পরিবারে নতুন সদস্য হিসেবে স্ত্রী আসার পর জীবন আরও গোছানো ও সুন্দর হয়েছে।”
বর্তমান যুগের ‘ঘোস্টিং’, ‘বেঞ্চিং’ বা ‘সিচুয়েশনশিপ’-এর মতো জেন-জি সম্পর্কের টার্মগুলো সম্পর্কে জোভান বলেন, “এই শব্দগুলো আসলে জেন-জি টার্ম। আমি যেহেতু জেন-জি না, মিলেনিয়াল তাই এগুলো সম্পর্কে খুব একটা বুঝি না।”
ভালোবাসা দিবসেও শুটিংয়ের ব্যস্ততার মধ্যে তার স্ত্রী বোঝাপড়ার মাধ্যমে জোভানের বড় সহায়তা হয়েছেন। শুটিং শেষ করে তিনি স্ত্রীকে নিয়ে সময় কাটিয়েছেন এবং প্রিয় মানুষের সঙ্গে প্রতিদিন নতুন স্মৃতি তৈরি হওয়ার আনন্দ প্রকাশ করেছেন। জোভান বলেন, “আমি খুবই ভাগ্যবান যে এমন একজন জীবনসঙ্গী পেয়েছি। ওর কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আমার প্রিয় মানুষটির উদ্দেশে বলতে চাই, খুব ভালোবাসি তোমাকে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।