শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

ভালোবাসা দিবসে রোমান্সের ছোঁয়া পেতে দেখুন এই পাঁচ সিনেমা

চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৩৬

ছবি: সংগৃহীত

ভালোবাসা দিবসে প্রিয় মানুষের সঙ্গে ঘরোয়া সময় কাটাতে চাইলে রোমান্টিক সিনেমার বিকল্প নেই। পপকর্ন হাতে টিভির সামনে বসে উপভোগ করতে পারেন হলিউডের কয়েকটি কালজয়ী প্রেমের গল্প। ভালোবাসা, ত্যাগ, পুনর্মিলন আর আবেগে ভরপুর এমন পাঁচটি সিনেমা হতে পারে আপনার দিনের সঙ্গী।

কাসাব্লাঙ্কা (Casablanca)

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমাটি। ‘কাসাব্লাঙ্কা’-এর এক নাইট ক্লাবের মালিক রিক এবং তার প্রাক্তন প্রেমিকা ইলসার পুনর্মিলনকে কেন্দ্র করে এক আবেগী গল্প। ইলসা তার স্বামীর জীবন বাঁচাতে রিকের সাহায্য চায়, কিন্তু ধীরে ধীরে রিকের প্রতি তার পুরনো ভালোবাসা আবার জাগ্রত হয়। হামফ্রে বোগার্ট এবং ইনগ্রিড বার্গম্যানের এই রসায়ন আজও দর্শকদের মুগ্ধ করে।

জেরি ম্যাগুয়ার (Jerry Maguire)

স্পোর্টস এজেন্ট জেরি ম্যাগুয়ারের পতন এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানোর গল্পের মাঝে লুকিয়ে আছে এক রোমান্সকর প্রেম। টম ক্রুজ ও রেনি জেলওয়েগার অভিনয় ছবিটিকে নিয়ে গেছে এক অন্য উচ্চতায়।

প্রীতি ওম্যান (Pretty Woman)

ধনকুবের এডওয়ার্ড আর সাধারণ এক তরুণী ভিভিয়ানের প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘প্রীটি ওম্যান’। সামাজিক মর্যাদার বিশাল ব্যবধান থাকা সত্ত্বেও তারা একে অপরের প্রেমে পড়েন। রিচার্ড গেয়ার ও জুলিয়া রবার্টসের জূটির সিনেমাটি আজও দর্শকদের কাছে পরম আরাধ্য।

দ্য নোটবুক (The Notebook)

বিত্তবান পরিবারের মেয়ে অ্যালি এবং সাধারণ এক যুবক নোয়াহ-এর ভালোবাসার গল্প নিয়ে এগিয়েছে সিনেমা। সামাজিক প্রতিবন্ধকতা আর পারিবারিক চাপের মুখে তাঁদের বিচ্ছেদ হলেও একে অপরের প্রতি ভালোবাসা তাঁদের বারবার কাছাকাছি নিয়ে আসে। এতে অভিনয় করেছেন রায়ান গসলিং ও রেচেল ম্যাকঅ্যাডামস।

দ্য হলিডে (The Holiday)

ভালোবাসা দিবসে একটু হালকা মেজাজের রোমান্টিক কমেডি দেখতে চাইলে ‘দ্য হলিডে’ হতে পারে সেরা পছন্দ। নিজ নিজ দেশের সম্পর্ক নিয়ে তিতিবিরক্ত দুই তরুণী নিজেদের একঘেয়েমি কাটাতে একে অপরের বাড়ি অদলবদল করেন। সেই পরিবর্তনই তাদের জীবনে নতুন ভালোবাসার দরজা খুলে দেয়।এই সিনেমায় জুড ল, ক্যামেরন ডিয়াজ এবং কেট উইন্সলেটের দেখা যায় গুরুত্বপূর্ণ চরিত্রে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top