বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

ভারতে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয় তানিয়া বৃষ্টির

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১৪:১৫

সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি সম্প্রতি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দুই দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছেন। প্রথম অস্ত্রোপচার দেশেই হয়েছিল ১৪ ফেব্রুয়ারি, কিন্তু পরে শারীরিক জটিলতার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাই নেওয়া হয়।

চেন্নাইয়ের এমজিএম হাসপাতাল-এ ৯ মার্চ দ্বিতীয় অস্ত্রোপচার করা হয়। কয়েকদিন আইসিইউতে লাইফ সাপোর্টে থাকার পর ২১ মার্চ কেবিনে স্থানান্তর এবং ২২ মার্চ হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি। মোট ১৪ দিন ভর্তি ছিলেন এই হাসপাতালে।

নির্মাতা চয়নিকা চৌধুরী জানিয়েছেন, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল, তবে মানসিক চাপ এড়িয়ে চলা এবং বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার। আগামী ১০ এপ্রিল আবারও ফলোআপের জন্য চেন্নাই যেতে হবে তানিয়া বৃষ্টিকে।

নিজের অসুস্থতা নিয়ে সামাজিক মাধ্যমে সংক্ষিপ্ত বার্তাও দিয়েছেন তানিয়া বৃষ্টি, যেখানে তিনি লিখেছেন, “অপারেশন + লাইফ সাপোর্ট + আইসিইউ = ১১ দিন।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top