রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

কন্টেন্ট ক্রিয়েটর ফাহিম মিরপুর চিড়িয়াখানা থেকে আটক

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১৮:৪১

সংগৃহীত

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) শাহ আলী থানা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিরপুর চিড়িয়াখানার সামনে স্থানীয় লোকজন প্রথমে ফাহিমকে আটক করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে জানা গেছে, গত জুলাইয়ের ঘটনাকে ঘিরে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই চলছে বলে পুলিশ জানিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top