মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

নতুন প্রেমে জড়ালেন অনন্যা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৪:৫১

সংগৃহীত

লিউডে সম্পর্কের সমীকরণ বদলাতে সময় লাগে না। কখনো প্রেম, কখনো বিচ্ছেদ—সব মিলিয়ে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে থাকে। সম্প্রতি এমনই জল্পনার কেন্দ্রে ছিলেন বলিউডের গ্ল্যামার গার্ল অনন্যা পাণ্ডে।

আদিত্য রায় কাপুর-এর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই অনন্যার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। কখনো মার্কিন মডেল ওয়াকার ব্লাঙ্কার সঙ্গে ঘনিষ্ঠতা, আবার কখনো নতুন কারও সঙ্গে সম্পর্ক—সব মিলিয়ে আলোচনায় ছিলেন তিনি। এর মধ্যেই নতুন করে সামনে আসে আরেকটি নাম—লক্ষ্য লালওয়ানি, যিনি আরিয়ান খান-এর ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও পরিচিত।

রবিবার (৫ এপ্রিল) রাতে নির্মাতা-প্রযোজক করণ জোহর-এর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয় তুমুল আলোচনা। সেখানে লক্ষ্য ও অনন্যার ঘনিষ্ঠ রসায়ন দেখে অনেকেই ধরে নেন—বাস্তবেই নতুন সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী।

তবে সেই জল্পনা বেশিক্ষণ টেকেনি। সোমবার (৬ এপ্রিল) সকালেই জানা যায়, পুরো বিষয়টি আসলে সিনেমার প্রচারণা কৌশল। করণ জোহরের নতুন ছবি চাঁদ মেরা দিল-এ প্রথমবার জুটি বাঁধছেন অনন্যা ও লক্ষ্য। ছবির পোস্টারে তাদের অন্তরঙ্গ মুহূর্ত এতটাই বাস্তবসম্মত যে, সহজেই তা দর্শকদের বিভ্রান্ত করেছে।

উল্লেখ্য, অনন্যাকে শেষবার কার্তিক আরিয়ান-এর সঙ্গে পর্দায় দেখা গিয়েছিল। অন্যদিকে, ‘কিল’ ছবির মাধ্যমে নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করা লক্ষ্যর জন্য এই নতুন সিনেমা হতে যাচ্ছে ক্যারিয়ারের বড় সুযোগ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top