অস্ত্রের মুখে অপহরণ: মার্কিন র্যাপারকে ঘিরে চাঞ্চল্য
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ০৯:৩১
মার্কিন জনপ্রিয় র্যাপার Gucci Mane-কে অস্ত্রের মুখে অপহরণ ও ডাকাতির অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রে। টেক্সাসের ডালাসে একটি মিউজিক স্টুডিওতে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা।
মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, গত ১০ জানুয়ারি রেকর্ডিং চুক্তি সংক্রান্ত আলোচনার জন্য স্টুডিওতে ডাকা হলেও সেখানে পরিকল্পিতভাবে ফাঁদ পাতা হয়। অভিযোগ উঠেছে, র্যাপার Pooh Shiesty এবং Big30-সহ কয়েকজন মিলে বন্দুকের মুখে ভুক্তভোগীদের জিম্মি করে।
অভিযোগে বলা হয়, অপহরণের সময় ভুক্তভোগীদের কাছ থেকে রোলেক্স ঘড়ি, স্বর্ণালংকার, নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়। এমনকি একজনের গলা চেপে ধরা হলে তিনি প্রায় অজ্ঞান হয়ে পড়েন।
তদন্তে আরও জানা যায়, স্টুডিওর দরজায় ব্যারিকেড দিয়ে পালানোর পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। পুরো ঘটনাকে ‘পরিকল্পিত সশস্ত্র দখলদারি’ হিসেবে বর্ণনা করেছে কর্তৃপক্ষ।
ঘটনার পরপরই অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে লুণ্ঠিত জিনিসপত্রের ছবি পোস্ট করে, যা পরে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। ইতোমধ্যে ডালাস, মেমফিস ও ন্যাশভিল থেকে ৯ জনের মধ্যে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, Gucci Mane তার প্রতিষ্ঠিত ‘১০১৭ রেকর্ডস’-এর মাধ্যমে Pooh Shiesty-কে চুক্তিবদ্ধ করেছিলেন। তবে এই ঘটনায় এখনো অভিযুক্তদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।