রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

গুঞ্জনে নতুন মোড়: বৈশাখী সাজে আলোচনায় বুবলী, জল্পনা আরও জোরালো

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১১:১৫

ছবি: সংগৃহীত

ঢালিউডের আলোচিত নায়িকা শবনম বুবলী বেশ কিছুদিন ধরেই নিজেকে আড়ালে রেখেছেন। তার এই নীরবতা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে, যার মধ্যে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টিই সবচেয়ে বেশি আলোচনায় আসে।

কেউ কেউ ধারণা করছেন, বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। হঠাৎ করে আড়ালে চলে যাওয়া এবং এ নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা না দেওয়ায় ভক্তদের কৌতূহল ক্রমেই বাড়ছে।

এমন পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক ফটোশুট প্রকাশ করে আলোচনায় ফেরেন এই নায়িকা। বৈশাখী সাজে প্রকাশিত ছবিতে তাকে লাল-সাদা শাড়িতে দেখা যায়, যা মুহূর্তেই নজর কাড়ে ভক্তদের।

তবে শুধু তার সৌন্দর্যই নয়, শাড়ি পরার ভিন্নধর্মী স্টাইলও নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকেই ছবির মন্তব্য ঘরে তার মাতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। ‘বেবিবাম্প কোথায়?’ কিংবা ‘প্রেগন্যান্সিতেও এমন সৌন্দর্য!’—এ ধরনের মন্তব্যে ভরে গেছে পোস্টের কমেন্ট সেকশন।

আবার অনেকে ধারণা করছেন, শাড়ি পরার বিশেষ ধরন দিয়ে হয়তো কিছু আড়াল করার চেষ্টা করছেন নায়িকা। সন্তান জন্মের সম্ভাব্য সময় নিয়েও চলছে নানা জল্পনা।

উল্লেখ্য, শাকিব খান ও শবনম বুবলী ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম নেয় তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীর। বর্তমানে তাদের সম্পর্কের অবস্থা নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও সন্তানের বিষয়ে দুজনই প্রকাশ্যে স্বীকৃতি দিয়ে আসছেন।

বৈশাখী সাজের এই নতুন ছবি যেন আগের সব গুঞ্জনে নতুন করে ‘ঘি’ ঢেলে দিয়েছে—এমনটাই মনে করছেন বিনোদন অঙ্গনের সংশ্লিষ্টরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top