জ্যাকুলিনের প্রেমিক সেই সুকেশ চন্দ্রশেখরকে দিল্লি আদালতের জামিন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৬:১১
বলিউডের আলোচিত জুটি সুকেশ চন্দ্রশেখর ও জ্যাকুলিন ফার্নান্দেজ। কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতির মামলায় সুকেশ চন্দ্রশেখরকে জামিন দেওয়া হয়েছে।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (৭ এপ্রিল) দিল্লির আদালত জানায় যে বিচার প্রক্রিয়া চলাকালীন নির্দিষ্ট সময়ের বেশি কাউকে আটক রাখা হলে তা ব্যক্তিগত স্বাধীনতা ও মৌলিক অধিকার লঙ্ঘন করে। আদালত ৫ লাখ টাকার ব্যক্তিগত বন্ডের শর্তে সুকেশের জামিন মঞ্জুর করেছে।
তদন্তকারী সংস্থাগুলোর মতে, সুকেশের প্রতারণা চক্র সুদূরপ্রসারী ছিল। দীর্ঘদিনের তদন্তের পরও নতুন তথ্য সামনে আসছে। জামিন পেলেও সুকেশ এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না, কারণ তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে মোট ৩১টি ফৌজদারি মামলা রয়েছে। ২৬টি মামলায় জামিন মিললেও ৫টি মামলার বিচার ও আটকাদেশ এখনও বজায়।
জ্যাকুলিন নিজেকে এই চক্রের ‘শিকার’ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেছিলেন, কিন্তু দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করেছে। আদালতের সাম্প্রতিক রায় সুকেশের জন্য স্বস্তি আনলেও জ্যাকুলিন ও সুকেশের সম্পর্কের ভবিষ্যৎ এখনই পরিষ্কার নয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।