বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৭:৫১

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি ঘোষণার পর হরমুজ প্রণালীতে আবারও জাহাজ চলাচল শুরু হয়েছে। খালিজ টাইমস জানিয়েছে, প্রাথমিকভাবে প্রণালী অতিক্রম করছে কয়েকটি বড় জাহাজ।

মেরিন ট্রাফিক সংস্থার তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি ঘোষণার পর প্রণালীতে প্রথম সংকেত দেখা যাচ্ছে। গ্রিক মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার এনজে আর্থ প্রণালী অতিক্রম করেছে সকাল ৮:৪৪ ইউটিসি-তে। এর আগে, লাইবেরিয়ার পতাকাবাহী ডেটোনা বিচ সকাল ৬:৫৯ ইউটিসি-তে প্রণালী অতিক্রম করেছে, যা বন্দর আব্বাস থেকে যাত্রা শুরু করার মাত্র কিছুক্ষণ পরের ঘটনা।

এই অঞ্চলে বর্তমানে শত শত জাহাজ অবস্থান করছে। তাদের মধ্যে রয়েছে ৪২৬টি ট্যাঙ্কার, ৩৪টি এলপিজি জাহাজ এবং ১৯টি এলএনজি জাহাজ। যুদ্ধকালীন অচলাবস্থার সময় এই জাহাজগুলোর বেশিরভাগ কার্যত আটকা পড়েছিল।

ইরান যুদ্ধের কারণে তেল সরবরাহ ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় ধরনের ব্যাহত হয়েছিল। দৈনিক তেলের সরবরাহ প্রায় ১ থেকে ১৫ মিলিয়ন ব্যারেল কমে বৈশ্বিক সরবরাহের ১৫ শতাংশ পর্যন্ত কমে গিয়েছিল। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ১২০ ডলারে পৌঁছেছিল, যা চার বছরের মধ্যে সর্বোচ্চ। বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন, যদি হরমুজ প্রণালী দিয়ে তেলের সরবরাহ মে মাসের মাঝামাঝি পর্যন্ত ব্যাহত থাকে, তেলের দাম সর্বকালের সর্বোচ্চ সীমা ১৫০ ডলারের বেশি ছাড়াতে পারে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top