আবারও মা হতে যাচ্ছেন টালিউড অভিনেত্রী পূজা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১৬:০৯
আবারও মা হতে যাচ্ছেন টালিউড অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নিজের ইউটিউব ভ্লগে স্বামী কুণাল ভার্মা-র সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন তিনি।
ভ্লগে পূজা জানান, তিনি দ্বিতীয়বারের মতো গর্ভবতী। ভিডিওতে পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট দেখিয়ে বিষয়টি নিশ্চিত করেন এই অভিনেত্রী। পাশাপাশি এক সন্তান থাকার পর দ্বিতীয় সন্তানের আগমনে পরিবারে যে নতুন চ্যালেঞ্জ আসে, তা নিয়েও খোলামেলা আলোচনা করেন এই দম্পতি।
প্রায় এক দশকের সম্পর্কের পর ২০২০ সালে আইনি বিয়ে সম্পন্ন করেন পূজা ও কুণাল। করোনা মহামারির সময় বড় আয়োজন না করে বিয়ের জন্য নির্ধারিত বাজেট সমাজসেবামূলক কাজে দান করেছিলেন তারা। একই বছরের অক্টোবর মাসে জন্ম নেয় তাদের প্রথম সন্তান কৃষভ।
বিয়ের চার বছর পর এবার পরিবারে আসছে নতুন সদস্য। নতুন অতিথিকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন এই তারকা দম্পতি।
অভিনয় জীবনে পূজা বন্দ্যোপাধ্যায় দেব-এর বিপরীতে চ্যালেঞ্জ ২ সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। এছাড়া তাকে দেখা গেছে রকি, হইচই আনলিমিটেডসহ একাধিক ছবিতে। ওয়েব সিরিজ পাপ ও ক্যাবারে-তেও অভিনয় করেছেন তিনি।
বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি টেলিভিশনেও পরিচিত মুখ পূজা। কাহানি হামারে মহাভারত কি এবং তুঝ সাং প্রীত লাগাই সাজনা-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন। এছাড়া ড্যান্স বাংলা ড্যান্স অনুষ্ঠানের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।