উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। চলতি বছরের এই পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে।
বুধবার (২২ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ রুটিন প্রকাশ করে।
প্রকাশিত রুটিন অনুযায়ী, ২ জুলাই বাংলা প্রথম পত্র (আবশ্যিক) পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হবে। আর ৮ আগস্ট শেষ দিনে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র এবং শিশু বিকাশ দ্বিতীয় পত্রের মাধ্যমে পরীক্ষা শেষ হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম শিফট এবং বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত দ্বিতীয় শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) অংশ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষার জন্য সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল অংশের জন্য সময় ২ ঘণ্টা ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।