শিল্পীদের মূল্যায়ন না করলে শিল্পীরাও দল বদল করবে: অভিনেত্রী রিনা খান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৪:২০
বিএনপির নারী সংরক্ষিত আসনে মনোনয়ন না পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী রিনা খান। তার ওই পোস্টকে ঘিরে শোবিজ ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা।
স্ট্যাটাসে রিনা খান লেখেন, “শিল্পীদের মূল্যায়ন না করলে সংস্কৃতি বলতে কিছু থাকবে কি? তাহলে শিল্পীরাও দল বদল করবে, তখন বলবে ২ নৌকায় পা দিয়েছে।”
তার এই মন্তব্যের পর অনেকেই ধারণা করছেন, মনোনয়ন না পাওয়ার হতাশা থেকেই তিনি এমন প্রতিক্রিয়া জানিয়েছেন। যদিও তিনি সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি।
জানা গেছে, আসন্ন নির্বাচনে বিএনপির নারী সংরক্ষিত আসনের মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় ছিলেন রিনা খান। তবে শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি।
তার স্ট্যাটাস প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ শিল্পীদের যথাযথ মূল্যায়নের প্রয়োজনীয়তার কথা বলছেন, আবার কেউ এটিকে ব্যক্তিগত হতাশার প্রকাশ হিসেবেও দেখছেন।
এ বিষয়ে রিনা খানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।