বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

চর রাজিবপুরে প্রান্তিকদের মাঝে ১৮ লাখ ৮০ হাজার টাকার ক্ষুদ্রঋণ বিতরণ

চর রাজিবপুরে প্রান্তিকদের মাঝে ১৮ লাখ ৮০ হাজার টাকার ক্ষুদ্রঋণ বিতরণ

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৫:২০

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ক্ষুদ্রঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে বাস্তবায়ন করা হয়।

পল্লী সমাজসেবা (আরএসএস) কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ৪৭ জন প্রান্তিক মানুষের মাঝে মোট ১৮ লাখ ৮০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। মনোনীত উপকারভোগীদের হাতে সরাসরি নগদ অর্থ তুলে দেওয়া হয়।

ঋণ বিতরণের পাশাপাশি উপকারভোগীদের গবাদিপশু পালন, ক্ষুদ্র ব্যবসা ও সেলাই কাজসহ বিভিন্ন আয়বর্ধক খাতে অর্থ বিনিয়োগের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, উন্মুক্ত বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত দরিদ্র ও কর্মক্ষম ব্যক্তিদের নির্বাচন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম শামীম। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান। এছাড়া উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহাসহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও ঋণগ্রহীতারা উপস্থিত ছিলেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top