আগামী ৫ দিন যেমন থাকবে সারাদেশের আবহাওয়া
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ১১:৫০
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে। একই সঙ্গে আগামী পাঁচ দিনে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা না থাকলেও দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার প্রকাশিত নিয়মিত আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনে ভারি বর্ষণ না হলেও কোথাও কোথাও দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে। তবে পাঁচ দিন পর বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। তবে পরবর্তী কয়েক দিনে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসবে এবং অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।