ছুটির আগের দিনে কেমন যাবে ভাগ্য, জেনে নিন আজকের রাশিফল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ০৮:৫১
আজ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬। নতুন দিনের শুরুতে অনেকেই জানতে চান ভাগ্যরেখা কী ইঙ্গিত দিচ্ছে। ব্যক্তিগত জীবন, কর্মক্ষেত্র, অর্থভাগ্য ও স্বাস্থ্য নিয়ে জ্যোতিষশাস্ত্র কী বলছে, এক নজরে দেখে নেওয়া যাক আজকের রাশিফল।
মেষ:
আজকের দিনটি মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ সম্ভাবনাময়। চাকরিজীবীরা নতুন কর্মস্থলে যোগদানের সুযোগ পেতে পারেন। ব্যবসায় আর্থিক লাভের ইঙ্গিত রয়েছে। কম পরিশ্রমেই কাঙ্ক্ষিত সাফল্য মিলতে পারে। পরিবারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। স্বাস্থ্যের অবস্থাও ভালো থাকবে।
বৃষ:
ব্যবসার প্রয়োজনে দূরে কোথাও যাত্রা করতে হতে পারে। অর্থনৈতিক দিক মোটামুটি অনুকূলে থাকবে। সুস্থ থাকতে সময়মতো খাবার গ্রহণ ও পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন রয়েছে।
মিথুন:
ব্যবসায় আশানুরূপ ফল মিলতে পারে। বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে। আর্থিক পরিস্থিতি অনুকূলে থাকবে। পরিবারে ভালো সময় কাটবে। কোথাও ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে।
কর্কট:
চাকরিক্ষেত্রে পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে ব্যবসায়ীদের কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। বাড়িতে ধর্মীয় আয়োজন হতে পারে। স্নায়ুজনিত সমস্যায় ভুগতে পারেন।
সিংহ:
দীর্ঘদিনের ব্যক্তিগত সমস্যার সমাধান হতে পারে। কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য আসবে। স্বাস্থ্যের অবস্থা মোটামুটি থাকবে। বিদেশে পড়াশোনার সুযোগ তৈরি হতে পারে।
কন্যা:
কর্মস্থলে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ বড় ধরনের আর্থিক লেনদেন এড়িয়ে চলাই ভালো। ভারী কিছু তোলার কারণে শারীরিক জটিলতা দেখা দিতে পারে।
তুলা:
আজ ভাগ্য আপনার সহায় হতে পারে। দীর্ঘদিনের অমীমাংসিত কোনো সমস্যার সমাধান হতে পারে। নতুন চাকরির সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিবেশ স্বাভাবিক থাকবে। অতিরিক্ত ক্লান্তি অনুভব করতে পারেন।
বৃশ্চিক:
আজকের দিনটি বৃশ্চিক রাশির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। ব্যবসায় ব্যস্ততা বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধের আশঙ্কা রয়েছে। অর্থনৈতিক অবস্থা ভালো থাকলেও স্বাস্থ্যের অবনতি হতে পারে।
ধনু:
অর্থনৈতিক চাপের মধ্যেও আয়ের নতুন পথ খুলতে পারে। মানসিক দুশ্চিন্তায় পরিবারের সহায়তা পাবেন। হঠাৎ পিঠ বা কোমরের সমস্যায় ভুগতে পারেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।