শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-কে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তার সাম্প্রতিক বক্তব্যে জুলাই মাসকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ তুলে এ পদক্ষেপ নেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, এ ধরনের মন্তব্য তার সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থী।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট-এর আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার নোটিশটি পাঠান। নোটিশটি সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে প্রেরণ করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, জুলাই মাসকে অসম্মান করে বক্তব্য দেওয়ার মাধ্যমে রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন। তাই তাকে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন উদ্বোধনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top