আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৯:২৮
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর রায় আগামী বৃহস্পতিবার ঘোষণা করা হবে। ঘটনাটি ঘটে ২০২৪ সালের ১৬ জুলাই, যখন দেশে কোটা সংস্কার আন্দোলন তুমুল ছিল।
চব্বিশের জুলাইয়ে চলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে বুক পেতে দেওয়া তার সেই ভিডিও দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে রূপ নেয়।
মামলাটি তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তদন্ত হয়। গত ৫ মার্চ রায়ের তারিখ ধার্য করা হয়। মামলায় বেরোবির তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং ২৫ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।
মামলায় ৩০ জন আসামির মধ্যে ছয়জন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের চুক্তিভিত্তিক সাবেক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ।
২০২৪ সালের ১৬ জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে বুক পেতে দেওয়া সাঈদের সেই ভিডিওটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে এবং একপর্যায়ে ছাত্র-জনতার আন্দোলন গণ-অভ্যুত্থানে রূপ দেয়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।