হাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল দাখিল
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১৫:২১
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত ১৯ এপ্রিল নতুন তারিখ নির্ধারণ করেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।
তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন তারিখ ধার্য করেন।
গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজের পর ফেরার পথে পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। তাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নেওয়া হলেও ১৮ ডিসেম্বর মারা যান। এরপর মামলা ৩০২ ধারা (হত্যা) অন্তর্ভুক্ত করে সিআইডিতে হস্তান্তর করা হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।